পরিচিতি

আমাদের গল্প

আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া তালুকদার। পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। ছোটবেলা থেকেই নতুন নতুন টেকনিক্যাল কাজ শেখার প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই ২০১৯ সালে একজন ক্লায়েন্টের জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ হাতে নিই। ব্র্যান্ডটির নাম ছিল Focallure BD।

তাদের জন্য সফটওয়্যারটি সফলভাবে তৈরি করার পর আমার মাথায় চমৎকার একটি আইডিয়া আসে। আমি বুঝতে পারি, একটি সঠিক অটোমেশন সিস্টেম বা সফটওয়্যার সাধারণ মানুষের কত বড় উপকারে আসতে পারে! ব্যবসায়ীদের প্রতিদিনের কঠিন হিসাব-নিকাশ কতটা সহজ করে দিতে পারে!

ঠিক তখন থেকেই আমার POS সিস্টেম নিয়ে কাজ করা শুরু। পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে জবও করছিলাম। এভাবেই ধীরগতিতে, অনেক পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তৈরি হলো আমাদের সবার পছন্দের POSWARE। দিন দিন এটি আপডেট হয়েছে এবং আপনাদের উপকারে আসার জন্য প্রতিনিয়ত এর আপডেট এখনো চলছে।

শুরুর দিকে আমাদের সিস্টেমে ই-কমার্স (eCommerce) সুবিধাটি ছিল না। কিন্তু বর্তমানে ই-কমার্স যেহেতু যেকোনো ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, তাই আমরা পরবর্তীতে এর সাথে ই-কমার্স অটোমেশনও যুক্ত করি।

আমার মূল লক্ষ্য একটাই, যেকোনো ব্যবসায়ী যেন খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই তার বিজনেসের প্রতিটি হিসাব শতভাগ নিখুঁতভাবে করতে পারেন। যে হিসাব করতে আগে ১ ঘণ্টা সময় নষ্ট হতো, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তা যেন মাত্র ৫ মিনিটে হয়ে যায়! এই স্বপ্ন আর আশা নিয়েই POSWARE-কে সাথে নিয়ে আমার এই পথচলা।

শুরুটা একা হলেও, বর্তমানে POSWARE টিমে আমার সাথে আছেন ৩ জন অত্যন্ত দক্ষ সফটওয়্যার ডেভেলপার, ১ জন এসইও (SEO) এক্সপার্ট এবং ২ জন কাস্টমার সাপোর্ট ট্রেইনার এক্সিকিউটিভ। আমরা সবাই মিলে দিন-রাত চেষ্টা করছি আপনাদের বিজনেসকে আরও সহজ করার জন্য।

আমরা যেন আমাদের এই সেবা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের ব্যবসার বিশ্বস্ত সঙ্গী হতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,

জাকারিয়া তালুকদার

প্রতিষ্ঠাতা, POSWARE

২৪ জুন, ২০২৬

টিম পজওয়্যার

জাকারিয়া তালুকদার

সিইও এবং প্রতিষ্ঠাতা

মাহমুদুর রহমান জনি

কাস্টমার সাপোর্ট প্রধান

আলম হোসাইন

লিড ডেভেলপার

১. ১ ঘণ্টার কাজ মাত্র ৫ মিনিটে

আমরা বিশ্বাস করি ব্যবসায়ীদের সময়ের মূল্য অনেক বেশি। খাতা-কলমের জটিল ও দীর্ঘ হিসাবকে প্রযুক্তির মাধ্যমে একদম সহজ করে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

২. শতভাগ নির্ভুল ও বিশ্বস্ত হিসাব

একটি সফল ব্যবসার মূল ভিত্তি হলো নির্ভুল হিসাব। পসওয়্যার-এর মাধ্যমে যেন আপনার ব্যবসার প্রতিটি ক্যাশ এবং প্রোডাক্টের হিসাব সবসময় ১০০% নির্ভুল ও স্বচ্ছ থাকে, আমরা তা নিশ্চিত করি।

. আন্তরিক কাস্টমার সাপোর্ট.

সফটওয়্যার ব্যবহারে অনেকেই শুরুতে হিমশিম খেতে পারেন। তাই আমাদের সাপোর্ট টিমে দক্ষ ট্রেইনাররা আছেন, যারা আপনাকে হাতে-কলমে এই সফটওয়্যারের ব্যবহার একদম ফ্রিতে শিখিয়ে দেবেন।

. সবসময় আধুনিক ও আপডেটেড প্রযুক্তি

ব্যবসার ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। তাই অফলাইন শোরুমের হিসাবের পাশাপাশি আধুনিক ই-কমার্স সিঙ্কের মতো প্রয়োজনীয় সমস্ত ফিচার নিয়ে পসওয়্যার-কে আমরা প্রতিনিয়ত আপডেট রাখছি।